…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

নিজস্ব প্রতিবেদক
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার
ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর বিরতির পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ রোববার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এই ফল নিশ্চিত করেছেন।

সভাপতি পদে সিলেটের অন্যতম শ্রমিক নেতা রাজু গোয়ালা কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৮০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১৯৯।

কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সারা দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং সাতটি ভ্যালি কমিটির নির্বাচনের বেসরকারি ফলাফলও পাওয়া গেছে। এসব কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলার ১৩৫টি চা বাগানসহ দেশের চা বাগানগুলো এই নির্বাচনের আওতায় ছিল।

বিজয়ী সভাপতি রাজু গোয়ালা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাঁদের এই জয় সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনে তাঁরা শক্ত ভূমিকা রাখবেন বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেটে সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর-আগুন, মোটরসাইকেল পোড়ালেন স্থানীয়রা
সিলেট বিভাগ

সিলেটে সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর-আগুন, মোটরসাইকেল পোড়ালেন স্থানীয়রা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর …

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রা…

দক্ষিণ সুরমার তেতলিতে সিলেট-৩ আসনের এমপি এমএ মালিকের বাড়িতে পরপর দুটি পেট্রোলবোমা নিক্ষেপ
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমার তেতলিতে সিলেট-৩ আসনের এমপি এমএ মালিকের বাড়িতে পরপর দুটি পেট্রোলবোমা নিক্ষেপ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।…

কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ
সিলেট বিভাগ

কুলাউড়ার গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের মা হলেন, মা ও নবজাতকেরা সুস্থ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবে�া মেডিকে…