…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় বাসভবনের নিরাপত্তায় চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগেও কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অগ্রগতি জানা যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রংপুর প্রেসক্লাবের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ছুড়ে ফেলার অভিযোগ মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে
আইন ও অপরাধ

রংপুর প্রেসক্লাবের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ছুড়ে ফেলার অভিযোগ মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) বোমা নিষ্ক্রিয়কারী…

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পুড়ল দুটি বাস, একটি ছিল মেরামতের গ্যারেজে
আইন ও অপরাধ

সাভারে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পুড়ল দুটি বাস, একটি ছিল মেরামতের গ্যারেজে

ঢাকার সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টার মধ্যে সাড়ে তিন ঘণ্টার…

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
আইন ও অপরাধ

মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত স…

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে …