…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

দিনাজপুরে জেঁকে বসেছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর অঞ্চলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

দিনাজপুর শহরের শ্রমিকের হাট হিসেবে পরিচিত ষষ্ঠীতলা মোড়ে সকাল পৌনে ১১টায়ও শ্রমিকদের জড়োসড়ো হয়ে কাজের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।

৬০ বছর বয়সী শ্রমিক মমিনুল ইসলাম বলেন, তাঁরা সারাদিন মানুষের কাছে কাজ করেন আর রাতে বাজার করে বাড়ি ফেরেন, কিন্তু এই ঠান্ডায় কোথাও ঠিকমতো কাজ করতে পারছেন না। তিনি বলেন, বয়স্ক লোক দেখলে কেউ কাজে নিতে চায় না, আর আজ কোনো কাজ না পেলে তাঁর পরিবার কীভাবে চলবে, তা নিয়েই তিনি চিন্তিত।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় বৃহত্তর দিনাজপুরের তিন জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর
আবহাওয়া ও পরিবেশ

বাগদাদের বাতাস দুর্যোগপূর্ণ ৬৩৭ স্কোরে, ঢাকার ১৫৮ স্কোর সবার জন্য অস্বাস্থ্যকর

শীতের মৌসুম আসতে শুরু করলেই দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয…

ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা
আবহাওয়া ও পরিবেশ

ক্রিসমাস দ্বীপে বন ছেড়ে সমুদ্রের পথে কোটি কোটি লাল কাঁকড়ার যাত্রা

ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ডে শুরু হয়েছে লাল কাঁকড়াদের বার্ষিক দলবদ্ধ যাত্রা। অস্ট্রেলিয়ার এই দ্বীপের বনজঙ্গল ছেড়ে কোটি কোটি কাঁক…

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাছ লাগানো থেকে গণপাঠাগার: তরুণদের সংগঠন ‘অক্সিজেন’-এর নয় বছরের পথচলা
আবহাওয়া ও পরিবেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাছ লাগানো থেকে গণপাঠাগার: তরুণদের সংগঠন ‘অক্সিজেন’-এর নয় বছরের পথচলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরের একদল তরুণ মনে করেন, সমাজকে বাঁচিয়ে রাখতে দরকার ইতিবাচক চিন্তা, মানবিকতা আর সম্মিলিত উদ্যোগ। সেই বিশ্বাস থেকে তাঁরা গড়েছেন স্ব…

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি

আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। সকাল ৭টা থেকে পরবর্…