…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজশাহীতে রাতভর হামলা: নগর ভবনে ককটেল, পবায় ভূমি অফিসে পেট্রলবোমা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে রাতভর হামলা: নগর ভবনে ককটেল, পবায় ভূমি অফিসে পেট্রলবোমা
ছবি: সংগৃহীত

রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার পবা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চালানো হয়েছে পেট্রলবোমা হামলা। শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে যায়। এরপর দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে রাত ১টার দিকে পবার ভূগরইল মোড় এলাকায় ভূমি অফিসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। আগুনে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রও পরিদর্শন করেন; উপকেন্দ্রটিতে আগের রাতে ককটেল হামলা চালানো হয়েছিল।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামও বলেছেন, এসব হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

রাজশাহীর পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ আজহারী, বললেন বাকি ৬৩ জেলার শেখার আছে
জাতীয়

রাজশাহীর পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ আজহারী, বললেন বাকি ৬৩ জেলার শেখার আছে

রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, রাজশাহীর কাছে দেশের বাকি ৬৩ জেলার অনেক কিছু শেখার আছে। শনিবার …

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর
জাতীয়

ভূমি অফিসে ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ ভূমিমন্ত্রীর

ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার বা সুযোগ-সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহ…

জাতীয়

পাঁচ বছরে দরিদ্র ও অসহায় কেউ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হবেন না। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত কর…

বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত
জাতীয়

বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বট…