…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টেকনাফে সাগরে ধাওয়া করে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে সাগরে ধাওয়া করে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি ট্রলার থেকে ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে এ অভিযান চালানো হয়।

বেলা দেড়টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা নাগরিক। তাঁদের মধ্যে ২৯৫ জন পুরুষ এবং ১৮ জন নারী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে চার রোহিঙ্গা শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন এনাম উল্লাহ (৩৬), মো. জোবাইর (৫২), মো. রশিদ (৩৫), আব্দুল্লাহ মন্নান (৪৩), মছিউল্লাহ (৩১), রশিদ উল্লাহ (৩৭) ও ফয়েজ উল্লাহ (৩৫)।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাহারছড়ার বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে একটি ট্রলারে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।

এরপর তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ ও ইনানি এবং আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের দল একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে থামার সংকেত দেয়।

কোস্ট গার্ড জানিয়েছে, সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১৭ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সুমন আল মুকিত জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। চক্রগুলোর সদস্যরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করছিল।

সুমন আল মুকিত বলেন, মানবপাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
আইন ও অপরাধ

নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে ব…

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ

ফেনীতে এক রাতেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, ভূমি অফিস ও ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন, একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে…

নেত্রকোনায় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
আইন ও অপরাধ

নেত্রকোনায় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

নেত্রকোনায় ছাত্রদলের এক নেতাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তাঁর ব্যক্তিগত কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল …

সাতক্ষীরায় আদালত চত্বরের ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ছয় দিনে দ্বিতীয় ঘটনা
আইন ও অপরাধ

সাতক্ষীরায় আদালত চত্বরের ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ছয় দিনে দ্বিতীয় ঘটনা

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ঘটা এ ঘটনায় কে…