…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সাতক্ষীরায় আদালত চত্বরের ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ছয় দিনে দ্বিতীয় ঘটনা

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় আদালত চত্বরের ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ছয় দিনে দ্বিতীয় ঘটনা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ঘটা এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে আদালতপাড়া ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে এলাকাটি খুব কর্মচঞ্চল ছিল। হঠাৎ ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

তবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না।’

এর আগে গত ২৩ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে বলে অভিযোগ ওঠে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বস্তুটি উদ্ধার করে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
আইন ও অপরাধ

নীলফামারী সদরে পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল টেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে ব…

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ
আইন ও অপরাধ

ফেনীতে এক রাতে রেললাইন, ভূমি অফিস ও ডাকঘরে আগুন, ককটেল বিস্ফোরণ

ফেনীতে এক রাতেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, ভূমি অফিস ও ডাকঘরের পরিত্যক্ত কক্ষে আগুন, একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে…

নেত্রকোনায় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
আইন ও অপরাধ

নেত্রকোনায় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

নেত্রকোনায় ছাত্রদলের এক নেতাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তাঁর ব্যক্তিগত কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল …

টেকনাফে সাগরে ধাওয়া করে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী
আইন ও অপরাধ

টেকনাফে সাগরে ধাওয়া করে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী

কক্সবাজারের টেকনাফের বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি ট্রলার থেকে ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে ব…