…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মাদারীপুরে শাজাহান খানের ভবন ও হোটেলে পেট্রলবোমা হামলা, জাজিরায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে শাজাহান খানের ভবন ও হোটেলে পেট্রলবোমা হামলা, জাজিরায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বহুতল বাণিজ্যিক ভবনে হামলা, ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া শহরের একটি হোটেলে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুর মডেল থানার সামনে শাজাহান খানের পারিবারিক বহুতল বাণিজ্যিক ভবনে একাধিক পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই সময়ে শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় হোটেল লক্ষ্য করে একাধিক ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।

হোটেলটির নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ বলেন, কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা চালায়। এ সময় তারা প্রায় ২০টি ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে।

এ বিষয়ে জানতে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আজ রোববার ভোর ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবরোধের কারণে মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে দুপুর ২টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা এলাকায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিজামউদ্দিন মৃধা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার সেতু, ১৫ ফুট খাড়া ঢাল বেয়ে উঠছেন দুই জেলার মানুষ
জাতীয়

সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার সেতু, ১৫ ফুট খাড়া ঢাল বেয়ে উঠছেন দুই জেলার মানুষ

গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমানায় কাওরাইদ এলাকায় সুতিয়া নদীর ওপর নির্মিত একটি সেতুর মূল কাজ শেষ হয়েছে নয় মাস আগে। অথচ সংযোগ…

পদ্মা সেতু রুটে বাস বন্ধ দ্বিতীয় দিনে, আরিচা পথে তিন গুণ ভাড়ার অভিযোগ যাত্রীদের
জাতীয়

পদ্মা সেতু রুটে বাস বন্ধ দ্বিতীয় দিনে, আরিচা পথে তিন গুণ ভাড়ার অভিযোগ যাত্রীদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ …

জাতীয়

পাঁচ বছরে দরিদ্র ও অসহায় কেউ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হবেন না। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত কর…

বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত
জাতীয়

বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বট…