…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে নাশকতার পরিকল্পনার অভিযোগে পলাশ কুমার মুন্সি (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৭০ নম্বর পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে কর্মরত। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুয়ারেখা ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক।

পলাশ কুমার মুন্সি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শ্রী শঙ্কর লাল কুমারের ছেলে।

গতকাল শনিবার রাতে গুয়ারেখা ইউনিয়নের করফা বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন বক্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে পলাশের বিরুদ্ধে।

পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিথীকা মৈত্র বলেন, পলাশ ২০১৩ সাল থেকে ওই বিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে চাকরি করছেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পলাশ কুমার গুয়ারেখা ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ও পৃষ্ঠপোষক। তিনি গোপালগঞ্জে একটি কর্মসূচিতে অংশ নিয়ে এলাকায় ফিরেছেন। পুলিশের দাবি, তিনি নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, সামাজিক মাধ্যমে হুমকি
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, সামাজিক মাধ্যমে হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্…

শিক্ষা

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে, শুরু ১ ডিসেম্বর

গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা …

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং’…

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি
শিক্ষা

এএফএমসিসহ সাত আর্মি-নেভি মেডিকেলে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ১৫ জানুয়ারি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির ব…