…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চারজন আজ রোববার এই রিট করেন। বাকিরা হলেন মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনকারীদের মধ্যে রহিম উল্লাহ ও জুলহাস উদ্দিন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তৃতীয় আবেদনকারী সৌদি আরবে এবং চতুর্থ আবেদনকারী মালদ্বীপে বসবাস করেন। তাঁরা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।

আবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা চালু হওয়ায় স্থানীয় নির্বাচনেও একই সুযোগ নিশ্চিত করার আইনি ও প্রযুক্তিগত সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন।

আবেদনে আরও বলা হয়, জাতীয় নির্বাচনে এই ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগের পরও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কোনো আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো গড়ে তোলেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

কক্সবাজারে সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, ডিসেম্বরেই মাস্টারপ্ল্যান
রাজনীতি

কক্সবাজারে সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, ডিসেম্বরেই মাস্টারপ্ল্যান

কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটা…

করাচিতে স্পিকারের ‘অতীত ভুলে যাওয়া’ বক্তব্য অবমাননাকর, প্রত্যাহার দাবি সিপিবির
রাজনীতি

করাচিতে স্পিকারের ‘অতীত ভুলে যাওয়া’ বক্তব্য অবমাননাকর, প্রত্যাহার দাবি সিপিবির

পাকিস্তান সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে দেওয়া বক্তব্য জাতির জন্য ‘অবমাননাকর’ বলে অভিযোগ তুলেছ…

পলাতক এক রাজনীতিবিদের জন্য সন্ত্রাস অযৌক্তিক, বঙ্গভবনে বললেন রাষ্ট্রপতি
রাজনীতি

পলাতক এক রাজনীতিবিদের জন্য সন্ত্রাস অযৌক্তিক, বঙ্গভবনে বললেন রাষ্ট্রপতি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদেশে পলাতক একজ…

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক
রাজনীতি

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক

পদ্মা সেতুসংলগ্ন শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবরোধ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্…