…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পলাতক এক রাজনীতিবিদের জন্য সন্ত্রাস অযৌক্তিক, বঙ্গভবনে বললেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
পলাতক এক রাজনীতিবিদের জন্য সন্ত্রাস অযৌক্তিক, বঙ্গভবনে বললেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো একেবারেই অযৌক্তিক।

আজ রোববার সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিজাব সভাপতি আলমগীর হোসেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বলেও সাক্ষাতে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু ও বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয়-নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্র করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী বলেও তিনি মন্তব্য করেন।

সাক্ষাতে ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

কক্সবাজারে সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, ডিসেম্বরেই মাস্টারপ্ল্যান
রাজনীতি

কক্সবাজারে সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার, ডিসেম্বরেই মাস্টারপ্ল্যান

কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে সরকার। সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটা…

করাচিতে স্পিকারের ‘অতীত ভুলে যাওয়া’ বক্তব্য অবমাননাকর, প্রত্যাহার দাবি সিপিবির
রাজনীতি

করাচিতে স্পিকারের ‘অতীত ভুলে যাওয়া’ বক্তব্য অবমাননাকর, প্রত্যাহার দাবি সিপিবির

পাকিস্তান সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে দেওয়া বক্তব্য জাতির জন্য ‘অবমাননাকর’ বলে অভিযোগ তুলেছ…

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার চেয়ে হাইকোর্টে রিট

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।…

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক
রাজনীতি

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক

পদ্মা সেতুসংলগ্ন শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবরোধ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্…