…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ২০২৭ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট’-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আজ রোববার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আমন্ত্রণের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতের বিশ্ব গঠনের লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে দুবাইয়ে বৈশ্বিক আলোচনার প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুবাইয়ের শাসক।

‘শেপিং ফিউচার গভর্মেন্টস’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২৭ সালের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট একটি বিশ্বমানের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের নেতারা একত্রিত হন।

বিশ্বজুড়ে তৈরি হওয়া নতুন নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী শাসনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করা ও অভিজ্ঞতা বিনিময় করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইউএই দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে অনুষ্ঠিত এই সামিটে ৬০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেন। ১৫০টির বেশি দেশ থেকে ৫০০ জনেরও বেশি মন্ত্রী ও প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া বৈশ্বিক চিন্তাবিদ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞসহ আরও ছয় হাজারের বেশি প্রতিনিধি এতে যুক্ত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ে নীতিগত উদ্ভাবন এবং টেকসই অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর সুনির্দিষ্ট অংশীদারত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মহাসড়ক সচল হলেও ঢাকা-বরিশাল রুটে বাস বন্ধ, টার্মিনালে চরম ভোগান্তিতে যাত্রীরা
জাতীয়

মহাসড়ক সচল হলেও ঢাকা-বরিশাল রুটে বাস বন্ধ, টার্মিনালে চরম ভোগান্তিতে যাত্রীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল থেকে বরিশালের নথুল্…

পদ্মা সেতু রুটে বাস বন্ধ দ্বিতীয় দিনে, আরিচা পথে তিন গুণ ভাড়ার অভিযোগ যাত্রীদের
জাতীয়

পদ্মা সেতু রুটে বাস বন্ধ দ্বিতীয় দিনে, আরিচা পথে তিন গুণ ভাড়ার অভিযোগ যাত্রীদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ …

জাতীয়

পাঁচ বছরে দরিদ্র ও অসহায় কেউ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হবেন না। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত কর…

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত
জাতীয়

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপ…