…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

ফরিদগঞ্জে সেচ পাম্পের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিজাম উদ্দিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফরিদগঞ্জে সেচ পাম্পের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিজাম উদ্দিনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের সেচ পাম্পের মোটরের বৈদ্যুতিক তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৪৫) নামে এক ক্ষুদ্র কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন গাজীপুর গ্রামের কাজী বাড়ির লতিফ খানের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে নিজাম উদ্দিন তাঁর সেচ পাম্পের মোটরের বৈদ্যুতিক তার ঠিক করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন।

স্থানীয় লোকজন তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তাঁরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এরশাদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজাম উদ্দিন একজন ক্ষুদ্র কৃষক; কাজ করার সময় নিজের সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ওসি মো. এরশাদ উল্যাহ বলেন, ‘বিষয়টি দুঃখজনক। এসব কাজে আরও সতর্ক থাকা প্রয়োজন সবার।’

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানান ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসে ৭ হাজার ৩৬০ মিটার বিদ্যুতের তার চুরি
কৃষি

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসে ৭ হাজার ৩৬০ মিটার বিদ্যুতের তার চুরি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি বেড়ে গেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭ হাজার ৩৬০ মিটার বি…

কৃষি

লাইকেনের জিনে খরাসহিষ্ণু ফসলের সন্ধান: গমে ফলন বেড়েছে ৩৩ শতাংশ পর্যন্ত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের নানা অঞ্চলে খরার প্রকোপ বাড়ছে। অনিয়মিত বৃষ্টিপাত, ভূগর্ভস্থ পানির সংকট আর বাড়তে থাকা তাপমাত্রা কৃষি উৎপাদনের জন্…

মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, ভালো ফলনেও লাভ নিয়ে সংশয়ে কৃষক
কৃষি

মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, ভালো ফলনেও লাভ নিয়ে সংশয়ে কৃষক

মানিকগঞ্জের মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কোথাও চলছে পাকা ধান কাটা, কোথাও মাড়াইয়ের ব্যস্ততা, কৃষকের ঘরে উঠছে নতুন ফসল। অনুকূল আবহাওয়া ও কৃষকের …

বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থাকলেও পূর্বাভাস পান না কৃষকেরা, ক্ষতি ২২৫ হেক্টর ফসলের
কৃষি

বদলগাছীতে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থাকলেও পূর্বাভাস পান না কৃষকেরা, ক্ষতি ২২৫ হেক্টর ফসলের

কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানিয়ে ফসল রক্ষায় সহায়তা করতে ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে প্রতিষ্ঠিত হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। …