…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধানখেত দেখতে গিয়ে নিখোঁজ কৃষাণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ধানখেত দেখতে গিয়ে নিখোঁজ কৃষাণীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় একটি খালি জমি থেকে হাসিনা আক্তার (৪৫) নামের এক কৃষাণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। হাসিনা আক্তার ওই গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে আমন ধানের খেত দেখতে বাড়ি থেকে বের হন হাসিনা আক্তার। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান মেলেনি।

পরে রোববার দুপুরে গ্রামের এক কৃষক ঘাস তুলতে গিয়ে পাশের একটি খালি জমিতে হাসিনা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

হাসিনার মেয়ে তানিয়া জানান, তাঁর মা আগে দুইবার স্ট্রোক করেছিলেন। পাশাপাশি তিনি হৃদ্‌রোগেও ভুগছিলেন। অতিরিক্ত দুশ্চিন্তা করলে মাঝেমধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়তেন।

খবর পেয়ে রোববার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গণি ও উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসেন ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু, প্রথম সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আইন ও অপরাধ

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু, প্রথম সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয…

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।…

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…