…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা পাচার ঘিরে গোলাগুলি: নিহত ১, বিদেশি পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা পাচার ঘিরে গোলাগুলি: নিহত ১, বিদেশি পিস্তলসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা পাচারকে কেন্দ্র করে গোলাগুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগে ১০ জনকে আসামি করে একটি এবং অস্ত্র আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিউল হাসান ওরফে প্রকাশ নয়ন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ফুলতলী গ্রামের ইউছুপ আলীর ছেলে।

আজ রোববার ভোর ৫টার দিকে ফুলতলী গ্রামে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘরের আলমারি থেকে পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় প্রতিপক্ষের গুলিতে চারজন আহত হন। তাঁদের মধ্যে শাহজাহান (৩৮) নামের একজনের তলপেটে গুলি লাগে।

শাহজাহান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। আহত অপর তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উদ্ধার করা পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার
আইন ও অপরাধ

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে…