…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ছাড়পত্র না থাকায় বকশীগঞ্জের দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ছাড়পত্র না থাকায় বকশীগঞ্জের দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে নয়াপাড়া এলাকার অপর একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

আসমা উল হুসনা বলেন, ইটভাটা দুটিতে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি। এ কারণেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার
আইন ও অপরাধ

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে…