…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারে সব সংস্থাকে জরুরি নির্দেশ বিদ্যুৎ বিভাগের

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারে সব সংস্থাকে জরুরি নির্দেশ বিদ্যুৎ বিভাগের
ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রোববার দেশের সব সরকারি উৎপাদন ইউনিট, বিতরণ সংস্থা ও সঞ্চালন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনলাইনে এ সংক্রান্ত বৈঠক করে বিদ্যুৎ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

চিঠিতে এসব স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিটি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মসূচি চলাকালে থানাসহ সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা দেখা যাচ্ছে।

তবে চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ…

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ
জাতীয়

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব: প্রতিরক্ষায় মাসুদ রানা, খাদ্যে জসীম উদ্দিন খান, তথ্যে জিয়াউদ্দিন আহমেদ

জনপ্রশাসনে বড় রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব পদে রদবদল করে পৃথক প…

জাতীয়

জামালপুরের ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত

জামালপুরের ইসলামপুরে বেগুনবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনাসহ তিন যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইসলা…

জাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্…