…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চাঁদপুরের কচুয়ায় বাঁশ-ছনের ‘প্রকৃতির পাঠশালা’, পুকুরপাড়ে একসঙ্গে পাঠ নিতে পারবে ৩৫ শিশু

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের কচুয়ায় বাঁশ-ছনের ‘প্রকৃতির পাঠশালা’, পুকুরপাড়ে একসঙ্গে পাঠ নিতে পারবে ৩৫ শিশু
ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় বাঁশ ও ছন দিয়ে নির্মিত ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন করা হয়েছে। পুকুরপাড়ের খোলামেলা এই শিক্ষাঙ্গনে একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী প্রকৃতির মধ্যে বসে পাঠ নিতে পারবে।

প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার এই উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করা এই জেলা প্রশাসকের চিন্তায়, প্রকৃতির সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠা শিশুরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, পরিবেশ, জীবজগৎ ও মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিয়েও বাস্তব ধারণা অর্জন করবে।

চাঁদপুরের কচুয়া উপজেলা সদরে কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুকুরপাড়ে নির্মিত হয়েছে এই প্রকৃতিনির্ভর পাঠশালা। প্রায় ৪০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের ঘরটি বাঁশ ও ছনের উপকরণে তৈরি। চারপাশ খোলামেলা হওয়ায় সহজেই প্রবেশ করতে পারে আলো-বাতাস। ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে শিক্ষার্থীদের বসে পাঠ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল জানান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রায় এক বছর আগে ‘প্রকৃতির পাঠশালা’ নির্মাণের উদ্যোগ নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয়। সেপ্টেম্বর মাসে কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকা। নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি বলেন, এই পাঠশালায় কোন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা এখানে পাঠ গ্রহণ করতে পারবে। প্রকৃতির সঙ্গে সম্পর্ক তৈরি এবং শ্রেণির পাঠ্যক্রমের সমন্বয়ে একজন শিক্ষক পাঠদান করতে পারবেন। এটি শিক্ষার্থীদের জন্য নতুন ধরনের শিক্ষার পরিবেশ তৈরি করবে।

প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘প্রকৃতির সঙ্গে শিশুদের ভালোবাসা তৈরি হলে তারা বাংলাদেশের পরিবেশ রক্ষায়ও এগিয়ে আসবে। পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। খোলা পরিবেশে ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সুযোগ শিশুদের মানসিক বিকাশেও ভূমিকা রাখবে। এসব চিন্তা থেকেই ‘প্রকৃতির পাঠশালা’ তৈরি করা হয়েছে।’

গত শুক্রবার বিকেলে ‘প্রকৃতির পাঠশালা’র ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার …

শিক্ষা

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার: ড. মাহদী আমিন

আগামী ২০২৮ সালের মধ্যে দেশে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্…

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’
শিক্ষা

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’

যুক্তরাষ্ট্রে নতুন একটি বেসরকারি উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অভিনব আর্থিক নিশ্চয়তা দিচ্ছে। চার বছর ধরে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৮৮ লাখ ট…

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার
শিক্ষা

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে। আজ রোববার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে …