…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

‘সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে পারলেই উপাচার্য হওয়া যায়’: শিক্ষাক্রম সংলাপে মাহবুব উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
‘সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে পারলেই উপাচার্য হওয়া যায়’: শিক্ষাক্রম সংলাপে মাহবুব উল্লাহ
ছবি: সংগৃহীত

যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরাও উপস্থিত ছিলেন।

২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন পাঠ্যবইও বদলে যাবে। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন। যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি সাপকে খুব ভয় পাই। আর ব্যাঙকে নোংরা মনে করি। সুতরাং এই দুইটার সংস্পর্শে যাওয়া আমার পক্ষে সক্ষম হয়নি।’

মাহবুব উল্লাহ বলেন, শিক্ষাকে অত্যাচারে পরিণত না করে কী করে আনন্দদায়ক করা যেতে পারে, সেই দিকে মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল মাওলা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের প্রতি সংহতিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার …

শিক্ষা

২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার: ড. মাহদী আমিন

আগামী ২০২৮ সালের মধ্যে দেশে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষাক্রম চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্…

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’
শিক্ষা

বছরে প্রায় ২ কোটি টাকা ফির স্কুলে শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না পেলে টাকা ফেরতের ‘গ্যারান্টি’

যুক্তরাষ্ট্রে নতুন একটি বেসরকারি উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অভিনব আর্থিক নিশ্চয়তা দিচ্ছে। চার বছর ধরে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৮৮ লাখ ট…

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার
শিক্ষা

মধ্যনগরের গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ উপহার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা উচ্চবিদ্যালয়ের ৩৮০ শিক্ষার্থীকে একটি করে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়েছে। আজ রোববার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে …