…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মিঠামইনে বাড়িতে মজুত ৮২ বস্তা সার উদ্ধার, মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মিঠামইনে বাড়িতে মজুত ৮২ বস্তা সার উদ্ধার, মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামে একটি বাড়িতে অবৈধভাবে মজুত করা ৮২ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএএফ) সার উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান নিজের বাড়িতেই ৮২ বস্তা ডিএএফ সার মজুত করে রেখেছিলেন।

মিঠামইন উপজেলা কৃষি অফিস গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ সার মজুতের খবর পায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, রোববার বিকেলে অবৈধভাবে সার মজুতের খবর পাওয়া যায়। পরে সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি জানানো হলে তিনি সরেজমিনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, উদ্ধার করা সার দ্রুত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

মিঠামইন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তারিকুল ইসলাম বলেন, ডিলারশিপ ছাড়া অবৈধভাবে সার মজুতের অপরাধে মোখলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার
আইন ও অপরাধ

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে…