…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

৭০০ টাকায় কেনা ছবি নিলামে বিক্রি হলো প্রায় ১৯ লাখ টাকায়

নিজস্ব প্রতিবেদক
৭০০ টাকায় কেনা ছবি নিলামে বিক্রি হলো প্রায় ১৯ লাখ টাকায়
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের একটি পুরোনো পণ্যের দোকান থেকে মাত্র ৫ ডলার ৮০ সেন্ট (৭০০ টাকার কিছু বেশি) দিয়ে একটি ছবি কিনেছিলেন ৩০ বছর বয়সী জর্ডান। বাড়িতে ফিরে ছবিটি ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে তিনি জানতে পারেন, এটি একজন বিখ্যাত শিল্পীর আঁকা। পরে নিলামে সেই ছবিই বিক্রি হয়েছে ১৫ হাজার ৭৩০ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ লাখ টাকা।

ছবিতে দেখা যায়, বারে দাঁড়িয়ে থাকা একজন ব্যবসায়ীর পেছনের দৃশ্য। বাড়িতে ফেরার পর ছবিতে শিল্পীর স্বাক্ষর দেখতে পান জর্ডান। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে তিনি বলেন, ‘বুঝতে পারলাম, এটি কোনো ছাপানো ছবি নয়। এর কিছু মূল্য থাকতে পারে। তাই অনলাইনে খোঁজাখুঁজি শুরু করি।’

গুগলে অনুসন্ধান করে ছবিটির সম্ভাব্য মূল্য সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন জর্ডান। পরে কয়েকটি নিলাম প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেন তিনি।

বেলম্যানস অকশনিয়ার্স প্রথমে ছবিটির মূল্য ২ হাজার পাউন্ডের বেশি হতে পারে বলে জানায়। তবে গত ১১ নভেম্বর নিলামে ছবিটি বিক্রি হয় প্রায় ১৫ হাজার ৭৩০ ডলারে।

বিক্রির দাম দেখে নিজের বিস্ময়ের কথা জানিয়ে জর্ডান বলেন, ‘কত দামে ছবিটি বিক্রি হয়েছে, তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আনন্দে রীতিমতো লাফিয়ে উঠেছিলাম। এখনো আমি অবিশ্বাস্য রকমের বিস্মিত ও আনন্দিত।’

ছবি বিক্রির অর্থ দিয়ে ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছেন তিনি।

জানা গেছে, ছবিটির শিল্পী নরম্যান কর্নিশ এমবিই ছিলেন বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চল থেকে উঠে আসা অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী। তাঁর ছবিতে বার বা পানশালার দৃশ্য বারবার ফিরে এসেছে। সেখানে দেখা যায় পানীয় পরিবেশন, ডমিনো খেলা, আড্ডা কিংবা ডার্ট খেলার মতো দৈনন্দিন মুহূর্ত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

পিরোজপুরের পূর্বজলাবাড়ীতে পথিকের তৃষ্ণা মেটানো পান্থশালার নামেই চেনে গ্রামকে মানুষ
লাইফস্টাইল

পিরোজপুরের পূর্বজলাবাড়ীতে পথিকের তৃষ্ণা মেটানো পান্থশালার নামেই চেনে গ্রামকে মানুষ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্বজলাবাড়ী। সরকারি নথিতে গ্রামের নাম পূর্বজলাবাড়ী হলেও আশপাশের কয়েকটি এলাকার মানু…

দ্রুত বললেই জিহ্বা জড়িয়ে যায় কেন, গবেষণায় মিলল মস্তিষ্কের ভূমিকা
লাইফস্টাইল

দ্রুত বললেই জিহ্বা জড়িয়ে যায় কেন, গবেষণায় মিলল মস্তিষ্কের ভূমিকা

‘পাখি পাকা পেঁপে খায়’ কিংবা ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’—ছোট্ট এই বাক্যগুলো দেখতে বা শুনতে খুব সহজ মনে হয়। কিন্তু একটু দ্রুত বলতে গেলেই শব্দগুলো এল…

লাইফস্টাইল

নয়াদিল্লিতে সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশের কবি নূরুল হক। ভারতের নয়াদিল্লিতে আয়োজিত চার দিনব্যাপী ‘ফাউন…

কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা
লাইফস্টাইল

কাজ শেষ হলেও মাথায় ঘুরতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা, মুক্তির উপায় জানালেন মনোবিজ্ঞানীরা

অফিসের সময় শেষ, কম্পিউটারও বন্ধ। তবু অনেকের মাথায় ঘুরপাক খেতে থাকে অসমাপ্ত কাজের চিন্তা — এই মেইলটা পাঠানো হয়নি, হিসাবটা শেষ করা হয়নি, কিংবা পিসিট…