…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি নির্মাণাধীন ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, গত বুধবার (২৫ নভেম্বর) করাচির বেলুচ কলোনি এলাকায় ওই ভবনটি ধসে পড়ে। এরপর উদ্ধারকারী দল ১৫ জনকে জীবিত উদ্ধার করে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করে।

ওই মুখপাত্র আরও বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে অনুসন্ধান অভিযান এবং ধ্বংসাবশেষ অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পর ওই এলাকার আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটিরও বেশি। দেশটিতে অপর্যাপ্ত নিরাপত্তা মান ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবন ধসের ঘটনা নতুন নয়।

দুই কোটিরও বেশি মানুষের জনবহুল মহানগরী করাচি নিম্নমানের নির্মাণ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, মাত্রাতিরিক্ত জনঘনত্ব এবং ভবন নির্মাণ বিধিমালা যথাযথভাবে কার্যকর না হওয়ার মতো নানা সমস্যায় জর্জরিত।

এর আগেও করাচিতে ভবন ধসে বড় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে শহরটিতে গ্যাস বিস্ফোরণের কারণে সৃষ্ট ভবন ধসে ১৬ জন নিহত হন।

এ ছাড়া গত বছর জুলাই মাসে করাচির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জনের প্রাণহানি ঘটে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

হেগে আইসিসিতে শুরু হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার
আন্তর্জাতিক

হেগে আইসিসিতে শুরু হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সোমবার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু হচ্ছে। ক্ষমতায় থাকার সময়…

কলকাতায় নজরুলের শেষ ঠিকানার ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজী
আন্তর্জাতিক

কলকাতায় নজরুলের শেষ ঠিকানার ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজী

বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শন…

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে কয়লাশ্রমিক বহনকারী দুটি ট্রাকে অতর্কিত হামলা চালিয়ে ১১ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ব…

আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, আক্রান্ত ১২ হাজার ২৫৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলায় মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে বলে দেশটির সরকারি হিসাব জানিয়েছে। শনিবার প্রকাশিত তথ্যে মৃতের সংখ্যা ৬ …