…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

কলকাতায় নজরুলের শেষ ঠিকানার ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজী

নিজস্ব প্রতিবেদক
কলকাতায় নজরুলের শেষ ঠিকানার ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শনিবার কলকাতা পুরনিগমের কর্মকর্তারা জানান, তিনি পুরনিগমের প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছেন।

আলোচনাকালে মিষ্টি কাজীর সঙ্গে ছিলেন ঢাকার ‘অগ্নিবীণা’ সংগঠনের সভাপতি রবীন মুখোপাধ্যায়।

১৯২০ সাল থেকে কলকাতায় দীর্ঘদিন ভাড়াবাড়িতে ও পরিচিতদের সঙ্গে থাকলেও বিদ্রোহী কবির নিজস্ব কোনো বাসা ছিল না। ৫এ ক্রিস্টোফার রোডের সিআইটি আবাসনে ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

নজরুলপুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে মিষ্টি কাজী জানান, ভারতের মাটিতে এটাই ছিল তাঁর দাদুর শেষ ঠিকানা। এই বাসা থেকেই বাংলাদেশে যান নজরুল। বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি ফ্ল্যাটটি কিনতে চান।

মিষ্টি কাজীর পরিকল্পনা অনুযায়ী, ফ্ল্যাটের একটি ঘরে দাদুর ব্যবহার্য জিনিসপত্র সাজিয়ে রাখা হবে এবং অন্য ঘরে তিনি নিজে বাস করবেন। পাশাপাশি প্রতিবছর কবির স্মরণে অনুষ্ঠান এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে চান তিনি।

ইতিহাস বলছে, এই বাসা থেকেই নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। ১৯৬৭-৬৮ সালে এখানেই ‘অগ্নিবীণা’ সংস্থা গড়ে ওঠে, যার প্রথম সম্পাদক ছিলেন কাজী সব্যসাচী। বহু গুণীজনের পদচারণে মুখর এই বাসার মালিকানা এখন কবির পরিবারের হাতে নেই।

‘অগ্নিবীণা’র বর্তমান সভাপতি রবীন মুখোপাধ্যায় ও সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ফ্ল্যাট সংরক্ষণ এবং হেরিটেজ ঘোষণার দাবি জানিয়েছেন।

কবির দুই নাতনি মিষ্টি কাজী ও খিলখিল কাজী বাংলাদেশের নাগরিক হওয়ায় ফ্ল্যাটটি তাঁদের নামে হস্তান্তরের আইনি শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তাই পরিবার ও সংস্থার পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আইনগত বাধা কাটিয়ে যেন পরিবারের সদস্যদের ফ্ল্যাটটি কেনার সুযোগ দেওয়া হয়।

আর তা সম্ভব না হলে যেন ‘অগ্নিবীণা’র হাতে ফ্ল্যাটটি তুলে দেওয়া হয়—যাতে অন্য কারও হাতে গিয়ে এই ঐতিহ্য নষ্ট না হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলের স্মৃতি অটুট থাকে—এমন আবেদনও জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

হেগে আইসিসিতে শুরু হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার
আন্তর্জাতিক

হেগে আইসিসিতে শুরু হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সোমবার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু হচ্ছে। ক্ষমতায় থাকার সময়…

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
আন্তর্জাতিক

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

পাকিস্তানের করাচিতে একটি নির্মাণাধীন ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।…

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে কয়লাশ্রমিক বহনকারী দুটি ট্রাকে অতর্কিত হামলা চালিয়ে ১১ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ব…

আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, আক্রান্ত ১২ হাজার ২৫৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলায় মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে বলে দেশটির সরকারি হিসাব জানিয়েছে। শনিবার প্রকাশিত তথ্যে মৃতের সংখ্যা ৬ …