…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

হেগে আইসিসিতে শুরু হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার

নিজস্ব প্রতিবেদক
হেগে আইসিসিতে শুরু হচ্ছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিচার
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সোমবার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু হচ্ছে। ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী অভিযানের নামে হাজারো মানুষকে হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

৮১ বছর বয়সী দুতার্তে আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম কোনো এশীয় নেতা। গত বছর ম্যানিলায় গ্রেপ্তারের পর তাঁকে দ্য হেগের আটককেন্দ্রে নেওয়া হয়।

বিচার শুরুর দিন বিচারকেরা যাচাই করে দেখবেন, দুতার্তে অভিযোগ বুঝতে পারছেন কি না এবং তিনি দোষ স্বীকার করেন কি না। এরপর সূচনা বক্তব্য দেওয়া হবে।

এই বিচারপ্রক্রিয়ায় প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি চলবে। দুতার্তের বিরুদ্ধে প্রায় ১০০ জন সাক্ষী হাজির করা হবে বলে জানা গেছে।

আইসিসি বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবে ৪৯টি ঘটনায় ৭৬ জনের মৃত্যুর বিষয়টি পর্যালোচনা করবেন। এমন বিচারের রায় পেতে সাধারণত এক বছরের বেশি সময় লাগে এবং এরপর আপিলের সুযোগ থাকবে।

এর আগে গত ফেব্রুয়ারির প্রাক্-বিচারিক শুনানিতে শারীরিক দুর্বলতা ও স্মৃতিভ্রমের কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন দুতার্তে।

দুতার্তে ২০১৬ সালে অপরাধ দমনের কঠোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তিনি মাদকাসক্তদের দমনে জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত করতেন। এ জন্য তিনি ‘দুতার্তে হ্যারি’ নামে পরিচিতি পান।

ফিলিপাইনের পুলিশের হিসাবে, তাঁর মাদকবিরোধী অভিযানে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিরপেক্ষ সংস্থাগুলোর মতে, এই সংখ্যা আরও অনেক বেশি। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন বস্তি ও দরিদ্র এলাকার পুরুষ।

প্রাক্-বিচারিক শুনানিতে আসামিপক্ষের আইনজীবী নিকোলাস কাউফম্যান দাবি করেছিলেন, দুতার্তের বক্তব্যগুলো ছিল কেবল কথার কথা ও অতিরঞ্জন, তাই তাঁর বিচার করা উচিত নয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জুলিয়ান নিকোলস যুক্তি দেন, দুতার্তে মজা করে বললেও সেই কথাগুলো বাস্তবে রূপ দেওয়া হয়েছিল। তিনি হাজার হাজার মানুষ হত্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তা করেছেন বলে রাষ্ট্রপক্ষের ভাষ্য।

এই বিচারকে স্বাগত জানিয়েছে ভুক্তভোগীদের সংগঠনগুলো। ফিলিপাইন ট্রুথ কমিশনের চেয়ারম্যান ও আইসিসির সাবেক বিচারক রাউল পাঙ্গালানগান বলেন, ‘লৌহমানব’ হিসেবে পরিচিত দুতার্তেকে আসামির কাঠগড়ায় দেখা ফিলিপিনোদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি বিশ্বকে বার্তা দেয় যে কোনো নেতাই আইনের ঊর্ধ্বে নন।

পাঙ্গালানগান আরও বলেন, ভুক্তভোগী হাজারো পরিবার এখনো নিজ দেশে হত্যাকারীদের জবাবদিহির অপেক্ষায় রয়েছে।

এদিকে দুতার্তের অন্যতম প্রধান সহযোগী ও সাবেক পুলিশপ্রধান রোনালদ দেলা রোসাকেও খুঁজছেন আইসিসি। চলতি বছর ম্যানিলায় সিনেট ভবনে গোলাগুলির ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান তিনি, এর পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কলকাতায় নজরুলের শেষ ঠিকানার ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজী
আন্তর্জাতিক

কলকাতায় নজরুলের শেষ ঠিকানার ফ্ল্যাটটি কিনতে চান নাতনি মিষ্টি কাজী

বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শন…

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
আন্তর্জাতিক

করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

পাকিস্তানের করাচিতে একটি নির্মাণাধীন ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।…

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রাক থামিয়ে ১১ কয়লাশ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে কয়লাশ্রমিক বহনকারী দুটি ট্রাকে অতর্কিত হামলা চালিয়ে ১১ শ্রমিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ব…

আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, আক্রান্ত ১২ হাজার ২৫৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলায় মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে বলে দেশটির সরকারি হিসাব জানিয়েছে। শনিবার প্রকাশিত তথ্যে মৃতের সংখ্যা ৬ …