…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকেশ্বরী মন্দিরের পথে রিকশার গদির নিচ থেকে চারটি ককটেল উদ্ধার, ছাত্রলীগ নেতাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে যাওয়ার পথে একটি রিকশার গদির নিচে রাখা শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুর দুইটার দিকে লালবাগের ঢাকেশ্বরী রোডে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে এই ঘটনা ঘটে। লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন নিজেকে নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া নূর হোসেন মাহিন (২২) এবং রিকশাচালক মো. ইমন (২৩)।

জানা গেছে, লালবাগ থানা ছাত্রদলের নেতা-কর্মীরা সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি বলেন, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতা-কর্মীরা রিকশাটি থামিয়ে তাদের আটক করেন। পরে রিকশায় তল্লাশি চালিয়ে গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়; ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল।

রাব্বির অভিযোগ, ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোই তাদের উদ্দেশ্য ছিল। তিনি বলেন, ককটেল উদ্ধারের পরপরই লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়; পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে। পরে সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে আসেন।

এ বিষয়ে লালবাগ থানার ওসি জামিল হোসেন বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতা-কর্মীরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার
আইন ও অপরাধ

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে…