…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

এক বছরে নতুন এইচআইভি শনাক্ত ২ হাজার ৩০৫ জন, আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেশি

নিজস্ব প্রতিবেদক
এক বছরে নতুন এইচআইভি শনাক্ত ২ হাজার ৩০৫ জন, আগের বছরের চেয়ে ২২ শতাংশ বেশি
ছবি: সংগৃহীত

দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইডসের ভাইরাস এইচআইভি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের এই সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের ৮৫ শতাংশই পুরুষ।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংবাদ সম্মেলনে দেশের এইচআইভি পরিস্থিতি ও সরকারি কার্যক্রমের বিস্তারিত তথ্য জানানো হয়।

সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৬৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এই সময়ে নতুন করে ২ হাজার ৩০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তুলনায় ২০২৫ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১।

আক্রান্ত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের হার ৬১ শতাংশ। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সীদের হার ১৫ শতাংশ। অর্থাৎ শনাক্ত হওয়া ব্যক্তিদের বড় অংশই কর্মক্ষম বয়সের মানুষ।

বৈবাহিক অবস্থার তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ব্যক্তিদের ৪৮ শতাংশ বিবাহিত এবং ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ তালাকপ্রাপ্ত বা একা বসবাসকারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার এখনো ০ দশমিক ১ শতাংশের নিচে। তবে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার তুলনামূলক বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের পেশা ও আচরণ বিশ্লেষণে দেখা গেছে, ৬০ শতাংশ এমন পুরুষ যাঁদের পুরুষ ও পুরুষ যৌনকর্মীর সঙ্গে যৌনসম্পর্ক হয়, ১ শতাংশ হিজড়া, ১ শতাংশ নারী যৌনকর্মী, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ৫ শতাংশ রোহিঙ্গা, ১১ শতাংশ বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর সদস্য।

এতে আরও জানানো হয়, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪০ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

সরকারি ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে দেশে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০টি জেলার ২০টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও স্যাটেলাইট ও ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এইচআইভি আক্রান্ত রোগীদের বিনা মূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে সরকার। বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন রোগীকে এই ওষুধ দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় সরকার বহন করছে।

সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এইচআইভি পরীক্ষার সেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে।

প্রতিরোধ কার্যক্রমের তথ্যে বলা হয়েছে, দেশের ৪২টি জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষের মধ্যে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের আওতায় প্রতিরোধসামগ্রী বিতরণ, পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, পিয়ার এডুকেশন এবং আচরণ পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ছাড়া দেশের ১১টি জেলার ১১টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই কার্যক্রমে উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলো সহায়তা করছে।

এবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে ১ ডিসেম্বর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে র‍্যালি এবং পরে মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে।

একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে এবং চলতি বছর এই সংকট আরও বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

১১ বছরের মধ্যে প্রথমবার বাড়ল জাপানে জন্মহার, প্রথমার্ধে জন্ম ৩ লাখ ২০ হাজার
স্বাস্থ্য

১১ বছরের মধ্যে প্রথমবার বাড়ল জাপানে জন্মহার, প্রথমার্ধে জন্ম ৩ লাখ ২০ হাজার

চলতি বছরের প্রথমার্ধে জাপানি নাগরিকদের সন্তান জন্মের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ১১ বছরের মধ্যে এটিই জাপানে প্রথমবার জন্মহার বৃদ্ধির…

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান: ৮৫০ পরীক্ষার কিটের হিসাব মেলেনি, ৭০ শতাংশ চিকিৎসক সময় মানেন না
স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান: ৮৫০ পরীক্ষার কিটের হিসাব মেলেনি, ৭০ শতাংশ চিকিৎসক সময় মানেন না

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৫টা …

ক্যানসারের চিকিৎসার মাঝে হামে আক্রান্ত হয়ে মারা গেলেন মানিকছড়ির কলেজছাত্র হুমায়ূন
স্বাস্থ্য

ক্যানসারের চিকিৎসার মাঝে হামে আক্রান্ত হয়ে মারা গেলেন মানিকছড়ির কলেজছাত্র হুমায়ূন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কলেজছাত্র হুমায়ূন কবির (২২) ক্যানসারের চিকিৎসা চলার মাঝে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল ক…

একটানা ৪৫ মিনিটের বদলে দিনভর পাঁচ মিনিট করে হাঁটলেই রক্তের চিনি থাকে বেশি স্থিতিশীল: গবেষণা
স্বাস্থ্য

একটানা ৪৫ মিনিটের বদলে দিনভর পাঁচ মিনিট করে হাঁটলেই রক্তের চিনি থাকে বেশি স্থিতিশীল: গবেষণা

দিনভর বসে কাজ করা মানুষের জন্য একটানা ৪৫ মিনিট হাঁটার চেয়ে সারা দিনে ছোট ছোট ভাগে পাঁচ মিনিট করে হাঁটা রক্তের চিনি স্থিতিশীল রাখতে বেশি কার্যকর বলে ন…