…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে শ্রাবণ

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

সন্ধ্যা সাতটার দিকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে এটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ জানান, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের প্রতিবাদেই এই শোডাউনের আয়োজন করা হয়।

শোডাউন চলাকালে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।

কর্মসূচি শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শোডাউনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক
রাজনীতি

জাজিরায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২, ১০ ঘণ্টা পর সচল ঢাকা–বরিশাল মহাসড়ক

পদ্মা সেতুসংলগ্ন শরীয়তপুরের জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবরোধ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্…

রাজনীতি

১ ডিসেম্বরের মহাসমাবেশ হবে ইতিহাসের অন্যতম সমাবেশ, প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি: আবদুস সালাম

আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ হবে ইতিহাসের অন্যতম সমাবেশ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও …

আরও ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
রাজনীতি

আরও ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আরও ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়ি…

পাকিস্তানে স্পিকারের বক্তব্য প্রত্যাহারের দাবি সিপিবির, সংসদে ব্যাখ্যা চাইল দলটি
রাজনীতি

পাকিস্তানে স্পিকারের বক্তব্য প্রত্যাহারের দাবি সিপিবির, সংসদে ব্যাখ্যা চাইল দলটি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব…