…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাঙ্গাবালীর চরবেষ্টিন বাজারে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ২০, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গাবালীর চরবেষ্টিন বাজারে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ২০, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাঠিসোঁটা নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিএনপির দাবি, আওয়ামী লীগের হামলায় তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এছাড়া বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।

জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চরবেষ্টিন বাজারে প্রথমে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। এর জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া; পরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বাজার দখলে রেখেছেন। তাঁর দাবি, তাদের হামলায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন এবং কয়েকজন নেতাকর্মী এখনো অবরুদ্ধ রয়েছেন।

সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের কারণে ঘটনাস্থলে যেতে পারছিল না পুলিশ। চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, ইটপাটকেল নিক্ষেপ ও অন্ধকারের কারণে সামনে এগোনো যাচ্ছে না।

রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি জানান, দুই পক্ষ দুই জায়গায় অবস্থান নিয়েছে; কেউ এলাকা ছাড়ছে না।

রোববার রাত ১১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ছাত্রলীগের রাজনীতি ছাড়েননি ছেলে রাহাত, অ্যাফিডেভিট করে ত্যাজ্য ঘোষণা বাবা ইদ্রিস মৃধার

বরগুনার আমতলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নিজের মেজো ছেলে রাহাত মৃধাকে (২৫) অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছে…

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…