…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

দেশে সারের কোনো সংকট নেই, মজুত ১৩ লাখ ৫০ হাজার টন: কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, দেশে সারের কোনো সংকট ছিল না এবং বর্তমানেও কোনো সংকট নেই। দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে বলে তিনি জানান।

সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে মন্ত্রী জানান, ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। ডিলারশিপ দেওয়ার পর ৯০ দিনের মধ্যে কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া গেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আমদানিনির্ভর পণ্যের তালিকা কমে আসছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে এমন কিছু পণ্য ছিল, যা প্রতি বছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

খুলনার ডুমুরিয়ায় ৫ শতাংশ জমিতে ওলকচু চাষ: ৫০০ টাকা খরচে ১০ হাজার টাকা আয় কৃষক মৃত্যুঞ্জয়ের

খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ছোটবন্দ গ্রামের প্রান্তিক কৃষক মৃত্যুঞ্জয় মন্ডল মাত্র ৫ শতাংশ জমিতে স্থানীয় জাতের ওলকচু চাষ করে প্রায় ৪০০ ক…

রাঙামাটির রাজস্থলীতে জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু
কৃষি

রাঙামাটির রাজস্থলীতে জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্ট…

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী
কৃষি

আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী …

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রযুক্তি গ্রাম’ নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা
কৃষি

টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘প্রযুক্তি গ্রাম’ নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে…