…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

যবিপ্রবিতে শিক্ষার্থীকে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ প্রমাণিত, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
যবিপ্রবিতে শিক্ষার্থীকে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ প্রমাণিত, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও তৎসংলগ্ন এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী ঘটনায় তানভীরুল হকের বিরুদ্ধে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সাময়িক বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ক্লাস, পরীক্ষা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ রাত ৮টায়, ফল ৩০ অক্টোবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায়। এটিই ভর্তির সর্বশেষ আবেদন ধাপ। আগে আবেদন…

শিক্ষা

৩০ অক্টোবরের মধ্যে ১,৩৫১টি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য জমা দেওয়ার নির্দেশ অধিদপ্তরের

প্রাথমিক শিক্ষার বেসলাইন জরিপের তথ্য সংগ্রহে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৩৫১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমি…

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান
শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশ্ব…

যুক্তরাষ্ট্রের স্কুলে এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ, সবচেয়ে বেশি সরানো হয়েছে স্টিফেন কিংয়ের বই
শিক্ষা

যুক্তরাষ্ট্রের স্কুলে এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ, সবচেয়ে বেশি সরানো হয়েছে স্টিফেন কিংয়ের বই

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গত এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন পেন আমেরিকার এক প্রতিবেদনে এই তথ…