…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৩০ অক্টোবরের মধ্যে ১,৩৫১টি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য জমা দেওয়ার নির্দেশ অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষার বেসলাইন জরিপের তথ্য সংগ্রহে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৩৫১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে ৯৩৭টি বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আইপিইএমআইএস সিস্টেমে এন্ট্রি দিতে হবে। বাকি ৪১৪টি বিদ্যালয়ের তথ্য নির্ধারিত এক্সেল ফাইলে পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এএসপিআর বেসলাইন সার্ভের তথ্য সংগ্রহের জন্য আইপিইএমআইএস সিস্টেমে ‘এএসপিআর বেসলাইন সার্ভে ডেটা কালেকশন ২০২৬’ নামে একটি মডিউল যুক্ত করা হয়েছে। নির্ধারিত বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এ মডিউলে এন্ট্রি দিতে আগে অনুরোধ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক বিদ্যালয়ের তথ্য জমা পড়েনি।

অন্যদিকে, ৪১৪টি বিদ্যালয়ের কোড প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে না থাকায় এসব বিদ্যালয়ের তথ্য সংগ্রহের জন্য আলাদা এক্সেল ফরম্যাট দেওয়া হয়েছিল। কিন্তু সেসব তথ্যও অধিদপ্তরে জমা পড়েনি।

এ অবস্থায় আইপিইএমআইএস মডিউলে তথ্য এন্ট্রি না হওয়া বিদ্যালয়গুলোর তথ্য নিশ্চিত করার পাশাপাশি ভিন্ন কোডযুক্ত ৪১৪টি বিদ্যালয়ের তথ্য নির্ধারিত এক্সেল শিটে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পূরণ করা এক্সেল ফাইলের সফট কপি আগামী ৩০ অক্টোবরের মধ্যে পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ফাইল কোনো অবস্থাতেই পিডিএফ করা যাবে না।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

শিক্ষা বিভাগের আরও খবর

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল, কার্যকর ২০৩০ সাল থেকে
শিক্ষা

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল, কার্যকর ২০৩০ সাল থেকে

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বাংলাদেশ বার কাউন্সিল এ সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করেছে।…

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ রাত ৮টায়, ফল ৩০ অক্টোবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায়। এটিই ভর্তির সর্বশেষ আবেদন ধাপ। আগে আবেদন…

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান
শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশ্ব…

যবিপ্রবিতে শিক্ষার্থীকে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ প্রমাণিত, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শিক্ষা

যবিপ্রবিতে শিক্ষার্থীকে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ প্রমাণিত, অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার ঘটনায় অভিযুক…