…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল, কার্যকর ২০৩০ সাল থেকে

নিজস্ব প্রতিবেদক
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল, কার্যকর ২০৩০ সাল থেকে
ছবি: সংগৃহীত

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বাংলাদেশ বার কাউন্সিল এ সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বার কাউন্সিল।

তবে বর্তমানে এলএলবি পড়ছেন, এমন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নতুন নিয়ম ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সংবাদমাধ্যমকে বলেন, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে ২০৩০ সাল থেকে এ নিয়ম কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং এ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।

এত দিন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য সর্বনিম্ন ২১ বছর বয়সের শর্ত থাকলেও সর্বোচ্চ বয়সের কোনো সীমা ছিল না। নতুন নিয়ম চালু হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের পাশাপাশি সর্বোচ্চ বয়সের শর্তও মানতে হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

আপ্যায়নের বরাদ্দ নিজের জন্য খরচ না করে তিন হলে কম্পিউটার দিলেন চাকসুর এজিএস তৌফিক
শিক্ষা

আপ্যায়নের বরাদ্দ নিজের জন্য খরচ না করে তিন হলে কম্পিউটার দিলেন চাকসুর এজিএস তৌফিক

অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতের জন্য পাওয়া আড়াই লাখ টাকা বরাদ্দের এক টাকাও নিজের জন্য খরচ করেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ…

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ রাত ৮টায়, ফল ৩০ অক্টোবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায়। এটিই ভর্তির সর্বশেষ আবেদন ধাপ। আগে আবেদন…

শিক্ষা

৩০ অক্টোবরের মধ্যে ১,৩৫১টি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য জমা দেওয়ার নির্দেশ অধিদপ্তরের

প্রাথমিক শিক্ষার বেসলাইন জরিপের তথ্য সংগ্রহে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৩৫১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমি…

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান
শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি: সেরা অনুসন্ধানী রিপোর্টার সাজ্জাদুর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশ্ব…