…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আপ্যায়নের বরাদ্দ নিজের জন্য খরচ না করে তিন হলে কম্পিউটার দিলেন চাকসুর এজিএস তৌফিক

নিজস্ব প্রতিবেদক
আপ্যায়নের বরাদ্দ নিজের জন্য খরচ না করে তিন হলে কম্পিউটার দিলেন চাকসুর এজিএস তৌফিক
ছবি: সংগৃহীত

অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতের জন্য পাওয়া আড়াই লাখ টাকা বরাদ্দের এক টাকাও নিজের জন্য খরচ করেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক। সেই বরাদ্দের টাকা থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে একটি করে কম্পিউটার উপহার দিয়েছেন।

একই অর্থ থেকে শহীদ ফরহাদ হোসেন হলের ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার স্থাপন করেছেন তিনি। ওই হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এই ফিল্টার বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইয়ুবুর রহমান তৌফিক। এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) হলগুলোতে এসব উপহার দেন তিনি।

তৌফিক বলেন, “আমার অফিস পরিচালনা ও চা-নাস্তার জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার এক টাকাও আমি নিজের জন্য ব্যয় করিনি। সেই বরাদ্দের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে কম্পিউটার উপহার দিয়েছি। এছাড়া, শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার স্থাপন করেছি।”

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতসহ সব ধরনের খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন। বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ তিনি নিজের জন্য খরচ করেননি।

আইয়ুবুর রহমান তৌফিক চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত একমাত্র এজিএস। একই সঙ্গে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

শিক্ষা বিভাগের আরও খবর

ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে ১০০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-খাতা-পেনসিল
শিক্ষা

ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে ১০০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-খাতা-পেনসিল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে তিনটি বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুলব্যাগ, খাতা, পেনসিলসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া…

৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
শিক্ষা

৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষ…

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল, কার্যকর ২০৩০ সাল থেকে
শিক্ষা

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল, কার্যকর ২০৩০ সাল থেকে

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বাংলাদেশ বার কাউন্সিল এ সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করেছে।…

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শেষ হচ্ছে আজ রাত ৮টায়, ফল ৩০ অক্টোবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপে আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায়। এটিই ভর্তির সর্বশেষ আবেদন ধাপ। আগে আবেদন…