…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৩৬ দিন পর চুয়েটে এক বিভাগে ক্লাস শুরু, বাকি ১১ বিভাগে হয়নি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আংশিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম ফিরেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের মধ্যে বাকি ১১টিতে এদিন কোনো ক্লাস হয়নি। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কয়েকটি বর্ষের শিক্ষার্থীদের নিয়ে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্লাস চলে, তবে উপস্থিতি ছিল কম।

বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, সকাল ৯টায় ২১, ২২ ও ২৩ ব্যাচের ক্লাস হয়েছে। সব ব্যাচের ক্লাস মোটামুটি অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, বিশেষ করে ২১ ও ২২ ব্যাচের শিক্ষার্থীরা তুলনামূলক বেশি উপস্থিত ছিল। আগামীকাল থেকে উপস্থিতি বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে বিভাগে কথা বলে আজকের ল্যাবটি স্থগিত করা হয়েছে।

শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অবস্থান, অ্যাকাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি আন্দোলনও চলবে।

বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল বুধবার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও প্রতিনিধি দলটির বৈঠকের কথা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন শিক্ষার্থীরা। পরদিন থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা। বুধবার একটি বিভাগে ক্লাস শুরুর মধ্য দিয়ে সীমিত পরিসরে অ্যাকাডেমিক কার্যক্রম ফিরল।

শিক্ষা বিভাগের আরও খবর

আপ্যায়নের বরাদ্দ নিজের জন্য খরচ না করে তিন হলে কম্পিউটার দিলেন চাকসুর এজিএস তৌফিক
শিক্ষা

আপ্যায়নের বরাদ্দ নিজের জন্য খরচ না করে তিন হলে কম্পিউটার দিলেন চাকসুর এজিএস তৌফিক

অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতের জন্য পাওয়া আড়াই লাখ টাকা বরাদ্দের এক টাকাও নিজের জন্য খরচ করেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ…

ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে ১০০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-খাতা-পেনসিল
শিক্ষা

ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে ১০০ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-খাতা-পেনসিল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে তিনটি বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুলব্যাগ, খাতা, পেনসিলসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া…

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর নিরাপত্তা: ২০২৫ সালে নথিভুক্ত ১ হাজার ২৪টি সহিংসতার ঘটনা, কথা বলার পরিবেশ তৈরির তাগিদ

সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, শিক্ষকের কাছে শিখছে কিংবা বিশ্ববিদ্যালয়ে নিজের ভবিষ্যৎ গড়ছে—অভিভাবকেরা চান প্রতিটি জায়গায় সে নিরাপদ থাকুক।…

শিক্ষা

জাপানের ও-সোজি মডেলে ঢাকার ২১ স্কুলে ‘ক্লিন স্কুল টিম’ পাইলট প্রকল্প শুরু

জাপানের ‘ও-সোজি’ দর্শনের আলোকে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচ…