…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব ও জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ও যুদ্ধাহত সব বীর মুক্তিযোদ্ধার জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।

জাতীয় বিভাগের আরও খবর

সৌদি বিধিনিষেধে ব্যাহত ফ্লাইট বেড়ে ১৫৩, ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী: বেবিচকের নতুন হিসাব
জাতীয়

সৌদি বিধিনিষেধে ব্যাহত ফ্লাইট বেড়ে ১৫৩, ভোগান্তিতে ২২ হাজার ৬৩৬ যাত্রী: বেবিচকের নতুন হিসাব

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে আকাশপথে চলাচলকারী ফ্লাইট ব্যাহত হওয়ার সংখ্যা আরও বেড়েছে। বেসামরিক বিমান চলাচল ক…

শুধু বিদ্যুৎ ব্যবহার দিয়ে হতদরিদ্র শনাক্ত করা যাবে না, ঢাকায় গণসংলাপে বললেন রিজভী
জাতীয়

শুধু বিদ্যুৎ ব্যবহার দিয়ে হতদরিদ্র শনাক্ত করা যাবে না, ঢাকায় গণসংলাপে বললেন রিজভী

বিদ্যুৎ ব্যবহারকারীদের তথ্য দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত চিত্র নিরূপণ করা কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার…

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা মাসুদ রানা লাইভে ক্ষমা চেয়ে দ্বিতীয় স্ত্রীকে তালাকের ঘোষণা দিলেন
জাতীয়

নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করা মাসুদ রানা লাইভে ক্ষমা চেয়ে দ্বিতীয় স্ত্রীকে তালাকের ঘোষণা দিলেন

নওগাঁয় প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করে সমালোচনার মুখে পড়া মাসুদ রানা ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন…

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ৩০ ঘণ্টা পরও জ্বলছে নলকূপের গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
জাতীয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ৩০ ঘণ্টা পরও জ্বলছে নলকূপের গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৩০ ঘণ্টা পরও জ্বলছে। অবিরাম গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো …