…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আইইডিসিআর পরিচালককে কার্যালয়ে ঢুকে মারধর: জামায়াত আমির বললেন, চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়

নিজস্ব প্রতিবেদক
আইইডিসিআর পরিচালককে কার্যালয়ে ঢুকে মারধর: জামায়াত আমির বললেন, চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে কক্ষের ভেতরে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টায় আইইডিসিআরে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (২৮ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই ঘটনার কথা জানান ও এর নিন্দা করেন।

পোস্টে তিনি লিখেছেন, সূত্র মারফত জানা গেছে, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এই ঘটনা ঘটিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতাকর্মীরা বুধবার যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি পোস্টে লেখেন, আজ সকাল ১১টায় আইইডিসিআরে যে ঘটনা ঘটেছে, সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত অংশেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে যাচ্ছে।

বিরোধীদলীয় নেতা আরও লেখেন, এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করেন। তাঁর ভাষ্য, তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

খুলনায় স্যার ইকবাল রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের মৃত্যু: চিকিৎসকের অবহেলার অভিযোগ পরিবারের, ভাঙচুর জানালার গ্লাস

খুলনায় চিকিৎসকের অবহেলায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) নগরীর স্যার ইকবাল রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।…

দিনাজপুরে গোর-এ শহীদ বড়মাঠ খুলে দেওয়ার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম
জাতীয়

দিনাজপুরে গোর-এ শহীদ বড়মাঠ খুলে দেওয়ার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম

দিনাজপুরের গোর-এ শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাঁটার বেড়া সরিয়ে মাঠটি সবার জন্য খুলে দেওয়ার দাবিতে বুধবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি…

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত, হাসপাতালে পর্যবেক্ষণ চলবে
জাতীয়

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত, হাসপাতালে পর্যবেক্ষণ চলবে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করেছেন অ্যাম্বুলেন্…

তারেক রহমানের জাপান সফরে ছয় সহযোগিতা দলিল সই, দুই প্রকল্পে ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি
জাতীয়

তারেক রহমানের জাপান সফরে ছয় সহযোগিতা দলিল সই, দুই প্রকল্পে ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায়…