…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

এমপি আবদুল আজিজের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক: এআই-তৈরি দাবি উপজেলা বিএনপির, তদন্তে জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক
এমপি আবদুল আজিজের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক: এআই-তৈরি দাবি উপজেলা বিএনপির, তদন্তে জেলা বিএনপি
ছবি: সংগৃহীত

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে বিকেলে সংবাদ সম্মেলন করে ভিডিওটিকে ভুয়া বলে দাবি করে গুরুদাসপুর উপজেলা বিএনপি।

উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। ভিডিওটি ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, ভিডিওটি তাঁদের নজরে এসেছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তিনি জানান, এ বিষয়ে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হবে। ভিডিওটি সত্য প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য আবদুল আজিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রায় নয় মিনিটের ওই ভিডিওতে আবদুল আজিজের মতো দেখতে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে ভিডিও কলে অন্তরঙ্গ কথোপকথনে যুক্ত থাকতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

এর আগে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলকে কুপিয়ে হত্যার মামলায় আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে সোমবার আটক করা হয়। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর পরদিনই এমপি আবদুল আজিজের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল।

রাজনীতি বিভাগের আরও খবর

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: প্রস্তুত ১৮৫ কেন্দ্র, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ — ভোটের আগের দিন প্রত্যাহার ৯ ভোটগ্রহণ কর্মকর্তা
রাজনীতি

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: প্রস্তুত ১৮৫ কেন্দ্র, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ — ভোটের আগের দিন প্রত্যাহার ৯ ভোটগ্রহণ কর্মকর্তা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা। বৃহস্পতিবার (২৯ …

রাজনীতি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হা…

রাকসুর মেয়াদ শেষ হলেও পরের নির্বাচন নিয়ে কোনো ঘোষণা নেই, শিক্ষার্থীদের ক্ষোভ
রাজনীতি

রাকসুর মেয়াদ শেষ হলেও পরের নির্বাচন নিয়ে কোনো ঘোষণা নেই, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সোমবার (২৬ অক্টোবর)। তবে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে এখনো…

গুলশানে সভায় রিজভী: বর্ষার পানি ধরে রাখতে পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রয়োজন
রাজনীতি

গুলশানে সভায় রিজভী: বর্ষার পানি ধরে রাখতে পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রয়োজন

বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোক…