…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জাতীয় যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ১৪ জন, মেলায় মিলবে পাঁচ হাজার চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ১৪ জন, মেলায় মিলবে পাঁচ হাজার চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

জাতীয় যুব দিবস উপলক্ষে এ বছর ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ নভেম্বর দেশব্যাপী জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন করা হবে।

ওই দিন সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

দিবসটি উপলক্ষে সারা দেশে ১২ হাজার পরিবেশবান্ধব ও টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১ নভেম্বর ৫০টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হবে। মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ১৫০টি স্টলে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

এর আগে ৩১ অক্টোবর সকালে শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুবকদের প্রশিক্ষণ, ঋণসহায়তা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জাতীয় বিভাগের আরও খবর

বরিশালে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল নিহত, আহত ২
জাতীয়

বরিশালে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল নিহত, আহত ২

বরিশাল নগরীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।…

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এ পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রসাটম
জাতীয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এ পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করল রসাটম

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রারম্ভ…

জাতীয়

গুমের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, পরিবারদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ভবিষ্যতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন…

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০ অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট
জাতীয়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-১০ অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। অব…