…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গভঙ্গ থেকে চব্বিশের অভ্যুত্থান

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গভঙ্গ থেকে চব্বিশের অভ্যুত্থান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘আজাদীর ইতিবৃত্ত’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গভঙ্গ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত বাংলা ভূখণ্ডের মুক্তি সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে বইটিতে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় চাকসু প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের উদ্যোগে প্রকাশিত এই গ্রন্থে বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০১৩ থেকে ২০১৮ সালের বিভিন্ন আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস স্থান পেয়েছে।

চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা।

প্রধান অতিথি অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, ‘ইতিহাসভিত্তিক এই প্রামাণ্য বইটি চাকসুর ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ইতিহাসকে নির্মোহভাবে নিরূপণ করতে তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসু থেকে এ পর্যন্ত আমরা অনেকগুলো গ্রন্থ প্রকাশ করেছি। ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থটি অন্য প্রকাশনাগুলোর চেয়ে কিছুটা ভিন্ন ধাঁচের। ইতিহাসের পাঠ সবার সামনে তুলে ধরতে এটি আমাদের একটি ছোট্ট উদ্যোগ মাত্র।’

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘আমাদের ইতিহাস সাতচল্লিশ কিংবা একাত্তর থেকে নয়, বরং আরও আগে থেকে। চাকসু ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মাধ্যমে সেই ইতিহাস তুলে এনেছে।’

গ্রন্থের সম্পাদক মোনায়েম শরীফ বলেন, বইটিতে বঙ্গভঙ্গ, দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সেনাশাসন, শাপলা-শাহবাগ, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের গণবিপ্লবকে চিত্রায়িত করা হয়েছে।

মোনায়েম শরীফ আরও জানান, বইটিতে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬ শহীদ এবং চব্বিশের শহীদ ফরহাদ ও হৃদয় তরুয়ার সংক্ষিপ্ত তথ্যবিবরণীও সংকলন করা হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

৩৬ দিন পর চুয়েটে এক বিভাগে ক্লাস শুরু, বাকি ১১ বিভাগে হয়নি

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আংশিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রম ফিরেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯…

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও অতিরিক্ত বই নিষিদ্ধসহ তিন দাবিতে সরকারকে আইনি নোটিশ
শিক্ষা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও অতিরিক্ত বই নিষিদ্ধসহ তিন দাবিতে সরকারকে আইনি নোটিশ

প্লে, নার্সারি ও কেজির মতো অননুমোদিত প্রাক্‌-প্রাথমিক কোর্স নিষিদ্ধ, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে…

আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরতের দাবিতে তৃতীয় দিনে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষা

আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরতের দাবিতে তৃতীয় দিনে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা প্রতি বছর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কত সংখ্যক চাকরি পাচ্ছেন, তা জানতে পূর্ণাঙ্গ ডাটাবে…