…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা প্রতি বছর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কত সংখ্যক চাকরি পাচ্ছেন, তা জানতে পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে আয়োজিত 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ পারসপেক্টিভ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ উদ্যোগের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইবির শিক্ষার্থীদের কর্মসংস্থানের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হবে।

তিনি বলেন, ডাটাবেজ তৈরি হলে বছরভিত্তিক কর্মসংস্থানের হার বাড়ছে কি না, তা বোঝা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের প্রকৃত চিত্র তুলে ধরাও সম্ভব হবে।

কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব দক্ষ জনশক্তি তৈরি করা। শুধু তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বর্তমান কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা দিতে হবে।

এছাড়া সিভিল সার্ভিসে ইবির শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে 'জব কর্নার' চালু করা হয়েছে বলেও জানান উপাচার্য।

শিক্ষা বিভাগের আরও খবর

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও অতিরিক্ত বই নিষিদ্ধসহ তিন দাবিতে সরকারকে আইনি নোটিশ
শিক্ষা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও অতিরিক্ত বই নিষিদ্ধসহ তিন দাবিতে সরকারকে আইনি নোটিশ

প্লে, নার্সারি ও কেজির মতো অননুমোদিত প্রাক্‌-প্রাথমিক কোর্স নিষিদ্ধ, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে…

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গভঙ্গ থেকে চব্বিশের অভ্যুত্থান
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গভঙ্গ থেকে চব্বিশের অভ্যুত্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘আজাদীর ইতিবৃত্ত’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গভঙ্গ থেকে শুরু করে ২০২৪ সালের…

আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরতের দাবিতে তৃতীয় দিনে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষা

আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরতের দাবিতে তৃতীয় দিনে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক…

কুয়েটে শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাতজন চাকরিচ্যুত
শিক্ষা

কুয়েটে শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাতজন চাকরিচ্যুত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।…