…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরতের দাবিতে তৃতীয় দিনে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফেরতের দাবিতে তৃতীয় দিনে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রথম ফটক দিয়ে বের হয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠের পাশ দিয়ে চীন মৈত্রী সিগন্যালে পৌঁছান তারা।

সেখানে অবস্থান নিয়ে মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রায় ২০ মিনিট সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন তারা।

এ সময় ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে মেলা সরিয়ে না নেওয়ায় বুধবার (২৮ অক্টোবর) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার গেট ভাঙচুর করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, তারা কোনো সংঘাত চান না, শুধু বিশ্ববিদ্যালয়ের মাঠ ফেরত চান। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠে অন্য স্থাপনা নির্মাণের উদ্যোগ কোনোভাবেই কাম্য নয় এবং বারবার দাবি জানানোর পরও সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।

শিক্ষা বিভাগের আরও খবর

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও অতিরিক্ত বই নিষিদ্ধসহ তিন দাবিতে সরকারকে আইনি নোটিশ
শিক্ষা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ ও অতিরিক্ত বই নিষিদ্ধসহ তিন দাবিতে সরকারকে আইনি নোটিশ

প্লে, নার্সারি ও কেজির মতো অননুমোদিত প্রাক্‌-প্রাথমিক কোর্স নিষিদ্ধ, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে…

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গভঙ্গ থেকে চব্বিশের অভ্যুত্থান
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গভঙ্গ থেকে চব্বিশের অভ্যুত্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘আজাদীর ইতিবৃত্ত’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গভঙ্গ থেকে শুরু করে ২০২৪ সালের…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাকরির পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা প্রতি বছর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কত সংখ্যক চাকরি পাচ্ছেন, তা জানতে পূর্ণাঙ্গ ডাটাবে…

কুয়েটে শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাতজন চাকরিচ্যুত
শিক্ষা

কুয়েটে শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাতজন চাকরিচ্যুত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।…