…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা মজনু সরকার জয়পুরহাট সীমান্তে ধানখেত থেকে আটক

নিজস্ব প্রতিবেদক
গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা মজনু সরকার জয়পুরহাট সীমান্তে ধানখেত থেকে আটক
ছবি: সংগৃহীত

ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পাননি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলা-সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।

মজনু সরকার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

শুক্রবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানখেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে মজনু সরকারকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসায় খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আহত নারী সহকারী
আইন ও অপরাধ

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসায় খাবার চেয়ে না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আহত নারী সহকারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার চেয়ে না পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে মাদ্রাসার বাবুর্চিকে হত্যা ক…

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনের অভিযান শেষ: জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২২ দিনের অভিযান শেষ: জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযান শেষ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই অভিযানে জব্দ করা সামগ্রীর আনুমানিক মূল্য ৬১ …

‘ছেলে সাঁতার জানত, ধাওয়ার মুখে নদীতে ঝাঁপের কথা বিশ্বাসযোগ্য নয়’—তাহসিফের বাবার প্রশ্ন
আইন ও অপরাধ

‘ছেলে সাঁতার জানত, ধাওয়ার মুখে নদীতে ঝাঁপের কথা বিশ্বাসযোগ্য নয়’—তাহসিফের বাবার প্রশ্ন

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি সাঁতার জানতেন; পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের বিশেষ কোর্স করে সনদও পেয়েছিলেন তিনি। তাই পিবিআইয়ের …

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

চট্টগ্রামে কার্গো বোটে করে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে এবং চোরাচালানে ব্যবহৃত …