…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ফ্লাভিও বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
ফ্লাভিও বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না ট্রাম্প প্রশাসন
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বৈধ নেতা হওয়ার ফ্লাভিও বলসোনারোর দাবিতে সমর্থন দেওয়ার কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই। বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেকজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অথচ বছরের পর বছর বলসোনারো ও তাঁর বাবাকে সমর্থন দিয়ে এসেছে এই প্রশাসনই, এবং পরাজিত প্রার্থীকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সহায়তাও করেছে তারা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রবিবারের ব্রাজিলের নির্বাচন কারচুপির মতো মনে হয়েছে। তবে তিনি এও উল্লেখ করেছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে তিনি কাউকে সমর্থন দেননি।

ওই নির্বাচনে ৮১ বছর বয়সী সাবেক শ্রমিক নেতা ও বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে প্রতিকূলতা পেরিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। লুলার সঙ্গে নিজের সম্পর্ক ভালো বলেও জানিয়েছেন ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা ও অন্য ব্যক্তিটি বলেন, প্রশাসন বলসোনারোকে দেশে ঢুকতে দিলেও তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় সমর্থন দেওয়ার কোনো বর্তমান পরিকল্পনা ট্রাম্পের নেই। তবে প্রেসিডেন্ট মত বদলাতেও পারেন বলে তাঁরা জানান।

ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দেয়, সাম্প্রতিক মাসগুলোয় ওঠানামার মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলের সঙ্গে সম্পর্কে নতুন করে সংকট তৈরিতে প্রেসিডেন্ট অনিচ্ছুক হতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় একজন মার্কিন কর্মকর্তা বলেন, স্বেচ্ছানির্বাসনে যাওয়ায় বলসোনারোর রাজনৈতিক পুঁজি কমেছে। আগামী বছরগুলোয় তিনি বিরোধী দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা ব্রাজিলের অনেক রক্ষণশীল তাঁর পালিয়ে যাওয়ার সমালোচনা করেছেন।

মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয়, তবে স্টেট ডিপার্টমেন্ট সাড়া দেয়নি। ব্রাজিল সরকার ও বলসোনারোর প্রতিনিধিরাও সাড়া দেননি।

আমেরিকা বিভাগের আরও খবর

ইতিহাসে প্রথম পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন পোপ লিও
আমেরিকা

ইতিহাসে প্রথম পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন পোপ লিও

পোপ চতুর্দশ লিও ইতিহাসে প্রথম পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি নির্বাচনে ভোট দিয়েছেন। ভ্যাটিকান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, ভাঙতে পারে রেকর্ড
আমেরিকা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে, ভাঙতে পারে রেকর্ড

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি। এই নির্বাচন নির্ধারণ করবে আগামী দুই বছরের জন্য কোন দল কংগ্রেস নিয়ন্ত্রণ করবে। এর মধ্যেই ৪৩ মিলিয়…

উপসাগরীয় দেশগুলোকে ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা নতুন করে সাজাতে হবে: আইআইএসএসের প্রতিবেদন
আমেরিকা

উপসাগরীয় দেশগুলোকে ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা নতুন করে সাজাতে হবে: আইআইএসএসের প্রতিবেদন

উপসাগরীয় দেশগুলোকে তাদের ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি…

আমেরিকা

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জর্জিয়ায় শেষ লড়াই: ট্রাম্প-ওবামা দুজনেই সমাবেশে, সিনেটে এগিয়ে ডেমোক্র্যাট অসফ

আগামী সপ্তাহের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে যেসব ‘সুইং’ বা দোদুল্যমান রাজ্যে সবচেয়ে জোর লড়াই হচ্ছে, তার অন্যতম জর্জিয়া। দক্ষিণের এই রাজ্…