ইতিহাসে প্রথম পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন পোপ লিও

পোপ চতুর্দশ লিও ইতিহাসে প্রথম পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি নির্বাচনে ভোট দিয়েছেন। ভ্যাটিকান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, শিকাগোতে জন্ম নেওয়া এই পোপ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে শিকাগোতে ডাকযোগে ব্যালট জমা দিয়েছেন।
পোপ লিওর আগের নাম রবার্ট প্রেভোস্ট। নাগরিক অংশগ্রহণে তাঁর দীর্ঘদিনের বিশ্বাসের কথা উল্লেখ করে ভ্যাটিকান এই ভোটের বিষয়টি জানিয়েছে।
হোলি সি প্রেস অফিস বলেছে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তাঁর ভোটের অধিকার প্রয়োগ করেছেন এবং যখনই তিনি যোগ্য হয়েছেন, তখনই তিনি এভাবে ভোট দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পেরুতে থাকার সময়ও যখনই তিনি যোগ্য হয়েছেন, তিনি ভোট দিয়েছেন।
হোলি সি বলেছে, পোপ মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া নাগরিকদের অধিকার ও দায়িত্ব। তাঁর এই বিশ্বাসের কথাই বিবৃতিতে প্রকাশ করা হয়েছে।




