…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পূর্ব লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ, তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
পূর্ব লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ, তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।

বৃহস্পতিবার লন্ডন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে।

পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। কিশোরীর দেওয়া বিবরণ অনুযায়ী, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে দুজনের সঙ্গে তাঁর দেখা হয়। পরে তাঁরা কিশোরীকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে এক পথচারী তাকে দেখতে পেয়ে সহায়তা করেন।

ঘটনার পর থেকে পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলাসহ নানাভাবে তদন্ত চালিয়ে আসছেন।

তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। তিনি বলেন, শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি এবং একই সঙ্গে ওই দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাঁদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কারও কাছে সামান্য তথ্য থাকলেও তা তদন্তে সহায়ক হতে পারে এবং ক্রাইম স্টপার্সের কাছে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।

ওই দুই বাংলাদেশির ছবি ও পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসমালিককে পিটিয়ে আহত, ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
আইন ও অপরাধ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসমালিককে পিটিয়ে আহত, ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে…

ফুলবাড়িয়ায় কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কৃত
আইন ও অপরাধ

ফুলবাড়িয়ায় কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কৃত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্…

শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু, জিজ্ঞাসাবাদে আরও দুজন
আইন ও অপরাধ

শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু, জিজ্ঞাসাবাদে আরও দুজন

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে কার…

গুলশান-১-এ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছুরিসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে ১২-১৩ জন
আইন ও অপরাধ

গুলশান-১-এ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছুরিসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে ১২-১৩ জন

রাজধানীর গুলশান এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ধারালো ছুরিসহ একজনকে গ্রেপ্তার করেছে গুলশান মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জীবন…