…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু, জিজ্ঞাসাবাদে আরও দুজন

নিজস্ব প্রতিবেদক
শাকিল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু, জিজ্ঞাসাবাদে আরও দুজন
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হলে নাটোর জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক দুজন হলেন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আলামিন হোসেন (২৬) ও কচুগাড়ী এলাকার আনিসুর রহমান (২৫)। শুক্রবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের অনুসারী বলে জানা গেছে। এমপিপুত্র মিন্টুর সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাটোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি জানান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসমালিককে পিটিয়ে আহত, ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
আইন ও অপরাধ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসমালিককে পিটিয়ে আহত, ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পিটিআই গেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নীলাচল পরিবহনের মালিক আরিফুল ইসলাম ও তাঁর ভাগনে…

পূর্ব লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ, তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার
আইন ও অপরাধ

পূর্ব লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ, তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত ক…

ফুলবাড়িয়ায় কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কৃত
আইন ও অপরাধ

ফুলবাড়িয়ায় কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কৃত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্…

গুলশান-১-এ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছুরিসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে ১২-১৩ জন
আইন ও অপরাধ

গুলশান-১-এ ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছুরিসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে ১২-১৩ জন

রাজধানীর গুলশান এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ধারালো ছুরিসহ একজনকে গ্রেপ্তার করেছে গুলশান মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জীবন…