…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান, মোট চালান চারটি; নভেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াটের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের আরও একটি চালান। এটি দ্বিতীয় ইউনিটের জন্য আসা তৃতীয় চালান।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান। তিনি বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৭টার পরপরই ইউরেনিয়ামবাহী লরি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

সৌদি অগ্নিকাণ্ডে নিহত শেষ সাত বাংলাদেশির মরদেহ দেশে, নওগাঁয় ছেলের অপেক্ষায় মা নার্গিস

সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে বাকি থাকা সাতজনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। তাঁদের পাঁচজনের বাড়ি নওগাঁ জেল…

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের
জাতীয়

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএল…

গাবতলী–সাইনবোর্ড–চট্টগ্রাম রোড রুটে ভাড়া নৈরাজ্য: ৩০ টাকার ভাড়া ৪৫, ওয়েবিলের নামে ৮০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ
জাতীয়

গাবতলী–সাইনবোর্ড–চট্টগ্রাম রোড রুটে ভাড়া নৈরাজ্য: ৩০ টাকার ভাড়া ৪৫, ওয়েবিলের নামে ৮০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ

রাজধানীর গণপরিবহনে ভাড়া আদায়ে নিয়ম মানার বালাই নেই। দিনের বেলায় ওয়েবিল ও চেকিংয়ের নামে বাড়তি টাকা আদায়, আর সন্ধ্যার পর লোকাল বাসকে সিটিং সার্ভ…

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত তিন
জাতীয়

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত তিন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার র…