…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পাবনা সদরের মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের পরিবার পেল ৫০ হাজার করে অনুদান

নিজস্ব প্রতিবেদক
পাবনা সদরের মালঞ্চিতে বজ্রপাতে নিহত ছয়জনের পরিবার পেল ৫০ হাজার করে অনুদান
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ছয়জনের পরিবার ও আহত তিনজনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিজে উপস্থিত থেকে অনুদানের অর্থ পরিবারগুলোর হাতে তুলে দেন।

নিহত ছয়জনের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, নিহতদের দাফন ও আহতদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তা হিসেবে এই টাকা দেওয়া হয়েছে।

অনুদান দেওয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল ৪টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে। সেখানে বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়েছিলেন নয়জন কিশোর ও তরুণ।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। সেখানে বজ্রপাতে ছয়জন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন উপজেলার নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮), ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪) এবং গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন হোসেন (২২)।

আহত তিনজনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও তামারা তাসবিহা বলেন, নিহতদের বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারকে দাফন ও জরুরি সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে এবং আহত তিনজনের পরিবারের হাতে চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে এই অনুদান তুলে দেন।

তিনি আরও জানান, হতাহত পরিবারগুলোর আরও কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে সেটিও দেওয়া হবে।

জাতীয় বিভাগের আরও খবর

সাজেক সড়কে দশম দিনের অবরোধ, রোববার এক দিনের জন্য শিথিল
জাতীয়

সাজেক সড়কে দশম দিনের অবরোধ, রোববার এক দিনের জন্য শিথিল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা দশম দিনের মতো অবরোধ চলছে। তবে রোববার (১ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য সড়…

জাতীয়

সৌদি অগ্নিকাণ্ডে নিহত শেষ সাত বাংলাদেশির মরদেহ দেশে, নওগাঁয় ছেলের অপেক্ষায় মা নার্গিস

সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে বাকি থাকা সাতজনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। তাঁদের পাঁচজনের বাড়ি নওগাঁ জেল…

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের
জাতীয়

ময়মনসিংহে চালু ৪০০ কেভি লাইন ও গ্রিড উপকেন্দ্র, লো-ভোল্টেজ কমেছে, সুবিধা ২০ লাখ মানুষের

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএল…

গাবতলী–সাইনবোর্ড–চট্টগ্রাম রোড রুটে ভাড়া নৈরাজ্য: ৩০ টাকার ভাড়া ৪৫, ওয়েবিলের নামে ৮০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ
জাতীয়

গাবতলী–সাইনবোর্ড–চট্টগ্রাম রোড রুটে ভাড়া নৈরাজ্য: ৩০ টাকার ভাড়া ৪৫, ওয়েবিলের নামে ৮০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ

রাজধানীর গণপরিবহনে ভাড়া আদায়ে নিয়ম মানার বালাই নেই। দিনের বেলায় ওয়েবিল ও চেকিংয়ের নামে বাড়তি টাকা আদায়, আর সন্ধ্যার পর লোকাল বাসকে সিটিং সার্ভ…