…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মাগুরা সদরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মাগুরা সদরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এই দুটি ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের অনন্যা শিকদার (২০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন এ বছর শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফলাফলে অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে।

অনন্যা শিকদার ছিলেন কুলিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনিও এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

ওসি আরও জানান, পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

৫২ বছর বয়সে এইচএসসি পাস নীলফামারীর শেফালী বেগমের, জিপিএ ৪.২১ পেয়ে লক্ষ্য এখন অনার্স

নীলফামারীর ডিমলা উপজেলার কালিগঞ্জ গ্রামের শেফালী বেগম ৫২ বছর বয়সে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। দীর্ঘ শিক্ষাবিরতি, …

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাস ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে পাস করেনি একজনও
শিক্ষা

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাস ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে পাস করেনি একজনও

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জ…

শিক্ষা

আলিম পরীক্ষায় ৫৯২ জিপিএ-৫ নিয়ে ফের মাদরাসা বোর্ডের শীর্ষে ডেমরার দারুননাজাত মাদরাসা

আলিম পরীক্ষা-২০২৬-এ ৫৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে রাজধানীর ডেমরায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির দাবি, এবারও বাংলাদে…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬৩৮ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম রসায়ন অলিম্পিয়াড

রসায়ন বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয…