…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর জন্য সুখবর: এক মাসের মধ্যেই আবার পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর জন্য সুখবর: এক মাসের মধ্যেই আবার পরীক্ষা
ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই তাঁরা কেবল অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের কথা জানান। ফল প্রকাশের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এ বছর এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট চার লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছেন দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছেন এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। নতুন এই সুযোগের ফলে তাঁদের দীর্ঘ এক বছর অপচয় হওয়া থেকে রক্ষা পাওয়ার পথ খুলল।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার তারিখ, ফরম পূরণের সময়সূচি এবং ফি কত হবে, সে বিষয়ে বিস্তারিত আগামী ৩ নভেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ নীতিমালা বা বিজ্ঞপ্তি জারি করা হবে দুই-এক দিনের মধ্যেই।

ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষার ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরাও যথাসময়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ লাভ করতে পারেন।

অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, সর্বোচ্চ দুই বিষয়ে যারা ফেল করেছে, তাদের পরীক্ষা ও ফলাফল দুটোই ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে, যাতে তাদের একটি বছর নষ্ট না হয়। তবে দুই বিষয়ের বেশি যারা ফেল করেছে, তাদের পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে।

পুনরায় পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে নিবন্ধন করতে হবে। তবে এই নিবন্ধন ফি কত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, যারা এক বিষয়ে পরীক্ষা দেবে তাদের ফি থাকবে এক রকম, যারা দুই বিষয়ে পরীক্ষা দেবে তাদের ফি থাকবে আরেকটু বেশি—তবে পরিমাণটি এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রচলিত নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাকে পুরো এক বছর অপেক্ষা করে পরের বছরের পরীক্ষায় অংশ নিতে হতো। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সেই নিয়ম ভেঙে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেল করা শিক্ষার্থীরা একদিকে পুনর্মূল্যায়নের জন্য আবেদনও করতে পারবেন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানের সবাই ফেল: ১৩৯ পরীক্ষার্থীর একজনও পাস করেনি এইচএসসিতে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর পাশাপাশি মাদরা…

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা
শিক্ষা

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা

সারা দেশের মতো ময়মনসিংহেও শনিবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যা…

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন
শিক্ষা

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। ফলাফল বিশ্লেষণে এ চিত…

পটুয়াখালীর মির্জাগঞ্জে আট শিক্ষকের কলেজে একমাত্র পরীক্ষার্থীও ফেল, ২৪ বছরেও হয়নি পাকা ভবন
শিক্ষা

পটুয়াখালীর মির্জাগঞ্জে আট শিক্ষকের কলেজে একমাত্র পরীক্ষার্থীও ফেল, ২৪ বছরেও হয়নি পাকা ভবন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা গে…