…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পটুয়াখালীর মির্জাগঞ্জে আট শিক্ষকের কলেজে একমাত্র পরীক্ষার্থীও ফেল, ২৪ বছরেও হয়নি পাকা ভবন

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর মির্জাগঞ্জে আট শিক্ষকের কলেজে একমাত্র পরীক্ষার্থীও ফেল, ২৪ বছরেও হয়নি পাকা ভবন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা গেছে, তিনিও অকৃতকার্য হয়েছেন। অথচ ওই কলেজে কর্মরত শিক্ষক আছেন আটজন।

কলেজটিতে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে আটজন শিক্ষক কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠার দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও কলেজটির নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন গড়ে ওঠেনি। টিনশেড ঘরেই চলে পাঠদান।

কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবের কারণে শিক্ষার্থীদের আগ্রহও কমছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরে জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হয় না।

অধ্যক্ষ আরও জানান, অবকাঠামোগত সংকটের পাশাপাশি কলেজে শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমছে।

অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

শিক্ষা বিভাগের আরও খবর

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর
শিক্ষা

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষ…

শিক্ষা

নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানের সবাই ফেল: ১৩৯ পরীক্ষার্থীর একজনও পাস করেনি এইচএসসিতে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর পাশাপাশি মাদরা…

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা
শিক্ষা

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা

সারা দেশের মতো ময়মনসিংহেও শনিবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যা…

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন
শিক্ষা

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। ফলাফল বিশ্লেষণে এ চিত…